× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

রাজারহাটে বিনামূল্যে বই বিতরণ উৎসব  পালিত: বছরের ১ম দিনে বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

admin
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

রমেশ চন্দ্র সরকার,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ বুধবার ২০২০ খ্রিস্টব্দের প্রথম দিন। সারা দেশে উৎসবমূখর পরিবেশে পালিত হচ্ছে বিনামূল্যে বই বিতরণ উৎসব ২০২০। এর অংশ হিসেবে রাজারহাটে নানা আয়োজনে পালিত হল দিনটি। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরেজমিনে একই দৃশ্য চোখে পরে। চারদিকে শিক্ষার্থীদের মাঝে যেন উৎসবের আমেজ বিরাজ করছে।

এ উপলক্ষে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় রাজারহাট ফাজিল মাদরাসায় ও আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাঃ যোবায়ের হোসেন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ অাশরাফ- উজ- জামান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুস ছালাম, প্রেস ক্লাব রাজারহাটের সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম এবং  প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে   সভাপতিত্ত্ব করেন অত্র মাদরাসার অধ্যক্ষ জনাব মুহাম্মদ হককানী। সঞ্চালনা করেন  প্রভাষক মোহাম্মদ আলী মন্ডল এটম। বছরের প্রথম দিনে বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎফুল্ল লক্ষ্য করা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..