মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল (যশোর): বেনাপোল কাস্টমস হাউজেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২০-২১ অর্থবছরে ভারত হতে আমদানিকৃত পণ্যের উপর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬ হাজার ২৪৪ কোটি টাকা। গত অর্থবছরের চেয়ে এবার ২১৫ কোটি ৬৬ লাখ টাকা বেশি নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার(১৪ মার্চ) বিকালে রাজস্বের লক্ষ্যমাত্রার তথ্যটি নিশ্চিত করেন বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা গোলাম সরোয়ার।
এর আগে গত ২০১৯ -২০ অর্থ বছরে বেনাপোল কাস্টমসে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ হাজার ২৮ কোটি ৩৪ লাখ টাকা। এ অর্থবছর শেষে আদায় হয় মাত্র ২ হাজার ৬৩৬ কোটি ৬৩ লাখ টাকা। ঘাটতি হয়েছিল ৩ হাজার ৩৯২ কোটি ২২ লাখ টাকা। এসময় সময় ভারত থেকে আমদানি পণ্যের পরিমান ছিল ১৭ লাখ ৭৮ হাজার ৬২৮ মেট্রিক টন।