× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ২৫০ আসন

admin
হালনাগাদ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে সাতটি নতুন বিভাগ। এসব বিভাগে ভর্তির সুযোগ পাবেন প্রায় আড়াইশ শিক্ষার্থী। সোমবার ভর্তি পরীক্ষা কমিটির সভায় নতুন এসব বিভাগ চালুর সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ-নিবন্ধক এএইচএম আসলাম হোসেন।

তিনি বলেন, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে আটটি অনুষদের অধীনে মোট তিনহাজার ৮২৮ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছে। এবার কলা অনুষদ থেকে আলাদা করে চারুকলা অনুষদ করা হয়েছে। এর ফলে এবার নয়টি অনুষদে মোট চার হাজার ৭৩ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখা জানিয়েছে, আইন অনুষদের নতুন ‘আইন ও ভূমি প্রশাসন’ বিভাগে ৫০, প্রকৌশল অনুষদের ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং’ বিভাগে ৩০, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ‘ক্লিনিক্যাল সাইকোলজি’ বিভাগে ২৫ এবং বিজ্ঞান অনুষদের ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’ বিভাগে ৩০টি আসন সৃষ্টি হয়েছে। এছাড়া চারুকলা অনুষদের ‘গ্রাফিক ডিজাইন, কারু শিল্প ও শিল্পকলার ইতিহাস’ বিভাগে ৪৫, ‘চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র’ বিভাগে ৪৫ এবং ‘মৃৎশিল্প ও ভাস্কর্য’ বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। অন্যদিকে সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজকর্ম বিভাগে ১০টি আসন কমানো হয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটির সভায় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের বিবিএ-তে ৫০ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিএড অনার্স কোর্সে ৫০ জন শিক্ষার্থী ভর্তির ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, “নতুন বিভাগগুলোয় জানুয়ারির আগেই শিক্ষক নিয়োগ ও শ্রেণীকক্ষ বরাদ্দ দেওয়া হবে। চারুকলায় ভর্তিচ্ছুদের ‘আই’, বিবিএ ‘ডি’ এবং বিএড পরীক্ষা ‘ই’ ইউনিটের অধীনে নেওয়া হবে বলে উপ-নিবন্ধক আসলাম জানিয়েছেন। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিপরীক্ষার আবেদনপত্র ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিতরণ করা হবে। আগামি ৯ নভেম্বর ভর্তিপরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..