× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে নারী পুলিশসহ আহত ৩

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়িত্বরত এক নারী পুলিশসহ (এএসআই) তিনজন আহত হয়েছেন।

আজ রোববার রাত পৌনে ৯ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত ওই নারী পুলিশের নাম (এএসআই) রাশেদা খাতুন। ওই নারী পুলিশ ছাড়াও দুই রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বলেন, আগুনের সংবাদ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং আহত নারী পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা খাতুনসহ দুই রিক্শাচালককে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে পুলিশের গাড়িচালক কনস্টেবল শফিক সাংবাদিকদের বলেন, ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা কী যেন ছুঁড়ে মারে। এতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। এ সময় আশপাশের দালানের গ্লাসও ভেঙ্গে গেছে বলে জানান ওই কনস্টেবল।


এ ক্যটাগরির আরো খবর..