× Banner
সর্বশেষ
গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

রাজধানীতে রস ও পিঠা উৎসব

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ মাঘের শীত জেঁকে বসেছে পুরো দেশে। খেজুর রস আর পিঠায় শীত উপভোগ করছেন দেশবাসী। তবে সে আনন্দ থেকে কিঞ্চিৎ বঞ্চিত রাজধানীবাসী।

নগরবাসীকে পিঠেপুলির সেই স্বাদ মনে করিয়ে দিতেই রমনা পার্কে ‘রঙ্গে ভরা বঙ্গে’ নামের একটি সংগঠনের আয়োজনে হয়ে গেল রস ও পিঠা উৎসব। মাঘের শীতের সকালে দর্শনার্থীদের জন্য এ উৎসব এক অনাবিল আনন্দ এনে দেয়।

গৎবাঁধা নগর জীবন থেকে একটু বেরিয়ে যেন পুরোপুরি বাঙালি আনায় সাজানো এই রস উৎসব। আয়োজনে প্রাণ আনতেই শহরের মধ্যে একখণ্ড সবুজ রমনার খেজুর তলায় বসে এই মেলা।

খেজুরের রসতো ছিলই, সঙ্গে ছিল খই, গুড়, মুড়ি আর পিঠ। আর তাই এমন আয়োজনে তৃপ্ত শহুরে মানুষগুলো। ঐতিহ্য ধরে রাখার এই উৎসব আরো বড় পরিসরে করার কথা জানালেন আয়োজকরা। উৎসবে ছিল বাউল গানের আসরও।

মাঘের কুয়াশা ভেদ করে সকালের সোনালী আলোয় শিশিরে পা ভিজিয়ে হাতে গ্লাস ভর্তি এক গ্লাস তাজা খেজুরের রস। বাড়তি পাওনা হিসেবে কানে ভেসে আসছে বাউলের গান। সবকিছু মিলিয়ে এ যেন আবহমান সেই গ্রাম-বাংলা। এ যেন নাড়ির টানে শিকরে ফিরে যাওয়া।


এ ক্যটাগরির আরো খবর..