× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

রাজধানীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

রাজধানীর মগবাজার ও মৌচাকের মাঝামাঝি এলাকার সুধী সমাজ গলিতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের শর্টগানের গুলিকে সুমন (২১) নামে এক জামায়াত কর্মী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

ওসি বলেন, সকালে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল মামলার রায়ে সুপ্রিমকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখায় বেলা সাড়ে ১২টায় মগবাজার এলাকায় জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করে।

পুলিশ মিছিলের দিকে এগিয়ে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ সময় পুলিশ শর্টগানের গুলি ছুড়লে জামায়াত কর্মী সুমন আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাকে কড়া প্রহরায় রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..