× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

রাজধানীতে অভিযান জঙ্গি আস্তানার সন্ধানে

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: পুলিশ রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালাচ্ছে জঙ্গি আস্তানার খোঁজে বিভিন্ন ছাত্রাবাসে।

মঙ্গলবার দিবাগত রাত থেকে এ অভিযান শুরু হয়। তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার সকালে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে সম্ভাব্য এসব স্থানে অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

স্থানীয়রা জানান, মোহাম্মদপুর লোহারগেট এলাকা ও নবোদয় হাউজিং ঘিরে তল্লাশি করা হয়, যা ভোর পর্যন্ত চলে। এ ছাড়া আরো পাঁচ থেকে ছয়টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এগুলো বিভিন্ন ছাত্রাবাস বা মেস। মূলত জঙ্গি ধরতে এ অভিযান চলে। পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এ অভিযানে অংশ নেয়।

মোহাম্মাদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ও তাত্ত্বিক নেতা মুফতি জসিম উদ্দিন রাহমানী। সেখানেও অভিযান পরিচালনা করা হয়। আরো তিনটি মাদ্রাসায় অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..