× Banner
সর্বশেষ
হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি মাসেই দুই দফায় বাড়িয়েছে এলপি গ্যাসের দাম, সাধারণ মানুষের ক্ষোভ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী

রাজধানীতে অবৈধ ওষুধ জব্দ

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

রাজধানীর মিরপুর ও পুরান ঢাকার বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ ও সরকারি ওষুধ জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে পাঁচটি ওষুধের দোকানের মালিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রহমান ফার্মেসির মালিক মো. আবদুল মাজেদ, আর এম মেডিকেলের মালিক সজীব দত্ত, আজমেরি মেডিকেলের মালিক মো. কালাচান মেরি মেডিকেল স্টোরের মালিক সাদেক এবং রউফ মেডিকেল হলের মালিক মো. আবদুল মান্নান।

শনিবার সন্ধ্যা সাতটার সময় এ অভিযান পরিচালিত হয়।র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চারজনকে সাড়ে চার লাখ টাকা জরিমান ও একজনকে ছয়মাসের কারাদ- দেন। র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরওয়ার আলম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন।

র‍্যাব সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাতটার সময় মিরপুর ও বাবুবাজার পাঁচটি ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করেন। এ সময়ে ওই সব দোকান থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ ও সরকারি ওষুধ জব্দ করা হয়। জব্দ করা ওষুধের মূল্য তিন লাখ টাকা। ভ্রাম্যমাণ আদালত ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্ট এর ১৮ এবং ২৭ ধারা মোতাবেক নকল ওষুধ এবং সরকারি ও্রষুধ বিক্রয় করার দায়ে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করেন। পরে আবদুল মাজেদকে ৫০ হাজার, সজীব দত্তকে ৫০ হাজার, কালাচান মন্ডলকে ৫০ হাজার, সাদেককে তিন লাখ টাকা জরিমানা এবং আবদুল মান্নানকে ছয় মাসের কারাদণ্ড দেন।


এ ক্যটাগরির আরো খবর..