× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানী ঢাকার গুলিস্তানে গণধর্ষণের শিকার গৃহবধূ

admin
হালনাগাদ: সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

রাজধানীর গুলিস্তানে এক গৃহবধূ (২৫) গণধর্ষণের শিকার হয়েছেন। সোমবার সকাল ৯টায় গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় কে বা কারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে রেখে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৯টা ২০মিনিটের দিকে হাসপাতালে ভর্তির রেকর্ড রয়েছে। তিনি গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে রয়েছেন। এখন মোটামুটি সুস্থ আছেন। হাসপাতালে শাহবাগ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ভিকটিমের সাথে কথা বলেছেন। তারা বেশ কিছু রিপোর্ট নিয়েছেন।

ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) চিকিৎসক বিলকিস বেগম জানান, ওই নারী গণধর্ষণের শিকার হয়েছেন। পরীক্ষা করে গণধর্ষণের আলামত পাওয়া গেছে। এছাড়া তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তাকে বিশ্রামের জন্য বেডে রাখা হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা এসআই আফতাব হোসেন বলেন, ধর্ষিতা অনেকটা সুস্থ রয়েছেন। ওটি থেকে নিয়ে তাকে ঘুমের ওষুধ দিয়ে বিশ্রামে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হলে আমরা বিস্তারিত তথ্য-উপাত্ত নিয়ে তদন্তে নামবো, কারা এ ঘটনার সাথে জড়িত।

ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে কেউ হাসপাতালে খোঁজ খবর নিতে আসেননি বলে এসআই আফতাব আরও জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..