× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ডেস্ক

রাজধানী উত্তরার ১১নং সেক্টরের ৭ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, নিহত ৩

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
https://thenewse.com/রাজধানী-উত্তরার-১১নং-সেক/

উত্তরার ১১নং সেক্টরের ৭ তলা ভবনের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩ জন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি 2026 ) সকাল ৭ টা ৫১ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৭টা ৫৭ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছায় তাদের ২টি ইউনিট। এরপর ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১০টার দিকে আগুন নির্বাপন করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..