রমজানের পবিত্রতা রক্ষার্থে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :  রমজানের পবিত্রতা ও মর্যাদা রক্ষার্থে নিম্ন বর্ণিত শর্তসাপেক্ষে নির্ধারিত সময়সূচী অনুসারে সকল প্রকার মদের দোকান/বার/ক্লাব বন্ধ রাখার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা প্রদান করেছে।

নির্দেশনা মোতাবেক, যে সকল আন্তর্জাতিক মানের হোটেল, ক্লাব এবং বার যেখানে শুধুমাত্র বিদেশিরাই মদ্যপান করেন সে সকল প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য হোটেল, ক্লাব এবং বার এ দিনের বেলায় মদ্যপান সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। দেশি মদের দোকানগুলো সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত মদ বিক্রয়ের জন্য খোলা রাখা যাবে। তবে রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে পারমিটধারীগণও দোকানে বসে মদ্যপান করতে পারবেন না। বিদেশি মদ ‘অফ’ দোকানগুলো সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে। তাড়ীর দোকানগুলো কোন অবস্থাতেই দিনের বেলায় খোলা রাখা যাবে না।

এছাড়া, সকল প্রকার মদের দোকান ও বার শুক্রবারে অবশ্যই বন্ধ থাকবে। এরূপ বন্ধ রাখার জন্য লাইসেন্সধারীগণ কোন প্রকার ক্ষতিপূরণ পাবেন না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।