× Banner
সর্বশেষ
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব

রণবীর সমকামী চরিত্রে?

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর কাপুর ইতোমধ্যে নানা চরিত্রে পর্দায় হাজির হয়েছেন। এবার সমকামী চরিত্রে অভিনয় করতে চান এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রণবীর কাপুরকে জিজ্ঞেস করা হয়েছিল সমকামী চরিত্রে অভিনয় করতে চান কি না? এমন প্রশ্নের উত্তরে রণবীর বলেছিলেন, ‘অবশ্যই। কিন্তু এখন এই পথ খোলা হয়ে গেছে। কারণ ফাওয়াদ দরজা খুলে দিয়েছেন। তাই এই রাস্তায় এখন হাঁটা সহজ।  তবে সত্যি কথা বলতে- আগে এই চরিত্রে অভিনয় করতে বললে আমি করতাম না।’

সমকামী চরিত্রে সিনেমায় সেকেন্ড লিড করতেও আপত্তি নেই তার।

জাগ্গাজাসুস ও অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার কাজ শেষ করেছেন রণবীর কাপুর। আপাতত রণবীরের হাতে কোনো কাজ নেই। এরপর তাকে ড্রাগন সিনেমায় দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করছেন অয়ন মুখার্জি। এতে তার বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে। আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।


এ ক্যটাগরির আরো খবর..