× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

নিউজ ডেস্ক

কোন খাবারে রক্তে ইউরিক অ্যাসিড বাড়ে

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
রক্তে ইউরিক অ্যাসিড

খাবার হজমের সময় শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয়। যা মূত্রের স্বাভাবিক উপাদান। প্রোটিন জাতীয় খাবারে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে। বাড়তি ইউরিক অ্যাসিড শরীরের অস্থিসন্ধি ও মূত্রনালীতে ছড়িয়ে পড়লে সমস্যা হয়। ইউরিক অ্যাসিড ক্রিস্টালের মতো হওয়ায় গাঁটে ব্যথা হয়। প্রস্রাবেও সমস্যা ডেকে আনে। এছাড়াও কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাও থাকে। তাই ইউরিক অ্যাসিড ধরা পড়লেই খাবার নিয়ন্ত্রণে আনতে হবে।

ইউরিক অ্যাসিড সময় মতো নিয়ন্ত্রণ করতে না পারলে কিডনি বা লিভার কাজ বন্ধ করে দিতে পারে। হতে পারে হার্ট অ্যার্টাকের মত সমস্যাও। বর্ষাকালে এমন কিছু সবজি রয়েছে; যা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে এ ব্যাপারে সাবধান হতে হবে।

পালং শাক, বিনস, বরবটি, রাজমা খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। তবে রান্না করা শিম, কড়াইশুঁটি, ঢ্যাঁড়স বা টোম্যাটো খেলে কোনও সমস্যা হয় না। পুঁই শাক, মুসুর ডাল, বিউলি ডাল, মাটন, সমুদ্রের মাছ খাওয়া মানা। মাছ, চিকেন বা ডিম খাওয়া যায়।

ইউরিক অ্যাসিড হলে অনেকেই ডাল, টমেটো খাওয়া বন্ধ করে দেন। এই বিষয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা যে পরিমাণ ডাল বা টমেটো খাই তাতে ইউরিক অ্যাসিড বাড়ে না। ২ কেজি ওজনের বেশি মাছ বা মাংস খাবেন না। তবে এ সময় যা করবেন, রেড মিট, অ্যালকোহল একেবারেই বাদ দিতে হবে তালিকা থেকে। এ ছাড়া আরও যে সব খাবার বাদ রাখবেন—

মটরশুঁটি

মটরশুঁটি ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। যে কারণে সিম, মটরশুঁটি এসব অবশ্যই বাদ দিন খাবার তালিকা থেকে। এতে শুধুই যে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে তাই নয়, সেখান থেকে আসে প্রদাহ জনিত সমস্যাও।

শাক

বর্ষায় এমনিই শাক এড়িয়ে চলার কথা বলা হয়। ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে শাক খেতে মানা করেন বিশেষজ্ঞরা। বিশেষত পালং শাক। পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর পিউরিন। যা এই সমস্যাকে আরও জটিল করে।

মটর

যে কোনও মটর বা ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণ পিউরিন। যা আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। যেকোনো শুকনা ডালের মধ্যে থাকে পিউরিন। এবার ডাল বেশি পরিমাণে খেলে, থাকে একাধিক সমস্যা।

বেগুন

বেগুনের মধ্যেও পিউরিনের পরিমাণ বেশি। এতে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এতে শরীরে প্রদাহ দেখা দেয়। পাশাপাশি ফুসকুড়ি বা চুলকানির মতো সমস্যাও হতে পারে। তাই যাদের কোনো রকম অ্যালার্জি রয়েছে তাদের প্রথম থেকেই সতর্ক থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..