× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

রউফনগর( সালামতপুর) গ্রামের মানুষ চাঁদাবাজী ও সন্ত্রাসীদের ভয়ে আতংক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

মধুখালী প্রতিনিধি :মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফনগর গ্রামের মানুষের উপর গত ১৯-০৩-২০১৬ইং তারিখ হইতে সন্ত্রাসীরা একই গ্রামের আবুকালাম মৃধার স্ত্রী সেফালির নিকট ০১৮৪৬-৯৭৪৪০২ নাম্বর দিয়ে ফোন করে ২,০০০০০ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে দুই ছেলে শোয়েব ও তোয়েবকে জীবিত রাখব না।

এই ভয়ে গ্রামের মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। কখন যেন তাদের উপর চাপ বা হুমকি আসে। এ ব্যপারে দয়ারামপুর, সালামতপুর, নাওড়াপাড়া এবং গন্ধখালীর মানুষ আবুকালাম মৃধার বাড়ি একত্রিত হয়ে গত ২৪-০৩-২০১৬ইং তারিখ সকাল বেল একটি প্রতিবাদ সভার আয়োজন করেন।

প্রতিবাদি সভায় সভাপতিত্ব করেন অত্র সালামতপুর গ্রামের মোঃ বাশি মৃধা প্রতিবাদ সভায় বক্তব্য দেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তি যোদ্ধা কাজী সুরাজুল হক কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বাবু কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ মান্নান (মন্নু) সাংগঠনিক সম্পদক মোঃ আঃ সামাদ বিশ্বাস কামারখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী (ইরান) ইউপি সদস্য মোঃ আছাদ,কামারখালী ইউনিয়নের কামারখালী বাজারের মোঃ মিজানুর রহমান বাবলু দয়ারামপুর গ্রামের মোঃ আক্তার হোসেন সাবেক মেম্বর, ৪নং ওয়াডের সভাপতি মোঃ আলী, গ্রাম্য ডাক্তার মোঃ ফরহাদ হোসেন, নাওড়াপাড়া গ্রামের মোঃ আমিনউদ্দিন জিহাদি।

সবার বক্তব্য শেষে স্পষ্ট বোঝা যায়, ইউনিয়নের মধ্যে সন্ত্রাসী এবং চাঁদাবাজীর স্থান দেওয়া যাবে না যে কোন মূল্যে দল মত নির্বিশেষে এদেরকে প্রতিহত করে গ্রাম তথা ইউনিয়নের মানুষের শান্তি ফিরিয়ে আনতে হবে। এই অঙ্গিকার করে প্রতিবাদ সভা শেষ করা হয়।

এব্যাপারে অত্র ইউনিয়নের চেয়ারম্যানের নিকট ফোনে আলাপ করে জানা গেল তিনি শারীরিক ও মানুষিক ভাবে ভীষণ অসুস্ত হওয়ায় তিনি বলেন এলাকায় চাঁদাবাজী এবং সন্ত্রাসীদের দমনের ব্যাপারে যা যা করনীয় সে ব্যবস্থা গ্রামবাসী এবং প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সবশেষে সভায় সভাপতি মোঃ বাশি মৃধা গ্রামের লোকজন নিয়ে রাতে গ্রাম পুলিশের মাধ্যমে পাহাড়া দেওয়ার ব্যাবস্থার দাবি জানান


এ ক্যটাগরির আরো খবর..