× Banner
সর্বশেষ
গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

রংপুরে বিএনপি- জামায়াতের ২৮ নেতাকর্মীসহ গ্রেফতার- ১০১

admin
হালনাগাদ: বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৮ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় মোট ১০১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর এম এ মাজেদ জানান, গ্রেফতার হওয়া ২৮ জনের মধ্যে ১০ জন বিএনপি ও ১৮ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী। গ্রেফতার বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি।

এদিকে পুলিশের অভিযান চালাকালিন সময়ে অন্যান্য মামলায় আরো ৮৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো ধরনের নাশকতা এড়াতে এ বিশেষ অভিযান অব্যাহত রাখা হবে। তবে তিনি গ্রেফতারদের নাম-পরিচয় জানাতে পারেননি।


এ ক্যটাগরির আরো খবর..