× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

রংপুরে পুলিশের মারধরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

admin
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০১৬

রংপুর প্রতিনিধিঃ পুলিশের মারধরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এদিকে, ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

স্বজনদের অভিযোগ, শুক্রবার মধ্যরাতে শহরের সাতমাথা বালাকারি এলাকার নুরুন্নবীকে আটকের জন্য তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা না থাকায় পুলিশ সদস্যদের সাথে তর্ক করেন তিনি।

একপর্যায়ে পুলিশ তাকে ঘর থেকে বের করে মারধর করে বলে অভিযোগ নিহতের ভাইয়ের। পরে আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে পুলিশ দাবি করেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে নুরুন্নবীর মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।


এ ক্যটাগরির আরো খবর..