× Banner
সর্বশেষ
নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি

রংপুরে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণে মোরশেদের বিরুদ্ধে মামলা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণে

দিপক রায়, রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীতে এক যুবকের বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুর মেট্রোপলিটন এলাকার হারাগাছ থানার সাহেবগঞ্জ এলাকার সারাঙ্গপুর গ্রামে।

এ ঘটনায় আজ ১১ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার ধর্ষণের স্বীকার গৃহবধূর স্বামী হারাগাছ থানায় ধর্ষকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রংপুর নগরীর হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ সারাঙ্গপুর গ্রামের এক গৃহবধূকে কয়েক মাস ধরে স্থানীয় বখাটে যুবক মোরশেদুল ইসলাম উত্যক্ত করে আসছিল। বুধবার রাতে এক প্রতিবেশী মারা যাওয়ায় গৃহবধূর স্বামীসহ বাড়ির সকলেই সেখানে যান। এ সুযোগে বাড়িতে একা পেয়ে ওই গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে মুখ বেধে ওই গৃহবধূকে ধর্ষণ করে। রাত সাড়ে ৩টার দিকে দিনমজুরের ছোট ভাই বাড়িতে প্রবেশ করে। ঘরে ঢুকে তার ভাবীসহ মোরশেদুলকে দেখলে ধর্ষক মোরশেদুল গৃহবধূর দেবরকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার গৃহবধূর ওই দিনমজুর স্বামী হারাগাছ থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে।

এ বিষয়ে মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ধর্ষণের ঘটনায় গৃহবধূর স্বামী থানায় এসে মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের স্বীকার গৃহবধুকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই আসল ঘটনা বোঝা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..