× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বলে দিবে জাতীয় নির্বাচনের আলামত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তার আলামত পাওয়া যাবে । এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে পারলে বর্তমান নির্বাচন কমিশনের ওপর দেশবাসী এবং সব রাজনৈতিক দলের আস্থা সৃষ্টি হবে।’

সাবেক রাষ্ট্রপতি মঙ্গলবার তার বনানীস্থ কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ এবং তার শতাধিক অনুসারীর আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং যোগদানকারীদের মধ্যে ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ।

এরশাদ আরো বলেন, ‘জাতীয় পার্টিতে এখন নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন জাতীয় পার্টির পতাকা তলে সমবেত হচ্ছেন। আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রতি মানুষের ভালোবাসারই প্রতিফলন ঘটবে। তাই নির্বাচনের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।’

এসময় সেখানে জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমরসহ অনেকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..