× Banner
সর্বশেষ
সকালের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত বন্যা ও পাহাড় ধসে ৪৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, জোড়া গোলে ইতিহাসে বেলিংহ্যাম আজ ১২ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুলাই (২৭ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক

পিআইডি

যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠন

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
যৌথ নদী কমিশনের বাংলাদেশ

যৌথ নদী কমিশনের বাংলাদেশ পক্ষের কমিটি গত ০১ ডিসেম্বর ২০২৫ তারিখে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিশনের বাংলাদেশ পক্ষের সভা অদ্য কমিশনের চেয়ারম্যান পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে গ্রীন রোড, পানি ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় কমিশনের প্রকৌশলী সদস্য মোঃ আনোয়ার কাদির কমিশনের বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।

নিম্নোক্ত সদস্যদের সমন্বয়ে কমিটি পুনর্গঠন করা হয়েছে। চেয়ারম্যান, উপদেষ্টা, পানি সম্পদ মন্ত্রণালয়; উপদেষ্টা, সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়; সদস্য, মহাপরিচালক, দক্ষিণ এশিয়া অনুবিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়; প্রকৌশলী সদস্য, যৌথ নদী কমিশন; ড. মো. আতাউর রহমান, অধ্যাপক, পানি সম্পদ কৌশল বিভাগ, বুয়েট; বিশেষজ্ঞ ড. মাহফুজুল হক, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও খন্ডকালীন অনুষদ, বিআইজিএম, ঢাকা বিশ্ববিদ্যালয়; এবং বিশেষজ্ঞ মেহদী হাসান, সাবেক রাষ্ট্রদূত।


এ ক্যটাগরির আরো খবর..