× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

যেভাবে থাইরয়েডের সমস্যা দূর করবেন

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: থাইরয়েডের অকার্যকরিতা শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করে। সাধারণত দুই ধরনের থাইরয়েড সমস্যা হয়ে থাকে। একটি হাইপার থাইরয়েডিজম, অপরটি হাইপোথাইরয়েডিজম। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।  চলুন, দেখে নেওয়া যাক এগুলোর লক্ষণ কী এবং প্রতিকার কী করে সম্ভব হয়?

হাইপার থাইরয়েডিজম

থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন বেশি বের হলে একে হাইপার থাইরয়েডিজম বলে।

লক্ষণ :

  • মনোযোগের অভাব
  • কম স্মৃতিশক্তি
  • পায়খানা করার অভ্যাসে পরিবর্তন
  • ঋতুস্রাবে সমস্যা
  • অবসন্নতা
  • অতিরিক্ত গরম বোধ করা
  • অতিরিক্ত ঘাম
  • ঘুমের অসুবিধা
  • উদ্বেগ, বিরক্তিভাব
  • হঠাৎ করে ওজন কমে যাওয়া

হাইপোথাইরয়েডিজম

থাইরয়েড গ্রন্থি কম হরমোন নিঃসরিত করলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে।

লক্ষণ

  • নখের ভঙ্গুরতা
  • কোষ্ঠকাঠিন্য
  • ওজন বেড়ে যাওয়া
  • ঘাড়ের সামনে ফোলা
  • ভুলে যাওয়ার প্রবণতা
  • চুল ও ত্বকের শুষ্কতা
  • বিষণ্ণতা

তবে একটি উপাদান রয়েছে, যেটি থাইরয়েডের সমস্যা কমাতে অনেকটা সাহায্য করে। আর উপাদানটি হলো ওয়াল নাট বা আখরোট।

উপাদান

  • ৪০ পিস সবুজ ওয়ালনাট বা আখরোট
  • এক কেজি অর্গানিক মধু
  • একটি মাঝারি আকৃতির বয়াম

প্রণালি

বাদামগুলো ভালো করে ধুয়ে শুকান। এগুলো পরিষ্কার সুই অথবা ধারালো চাকু দিয়ে ছিদ্র করুন। বাদামগুলো বয়ামে ভরুন। এর পর এর মধ্যে মধু ঢালুন। এভাবে রেখে দিন। তবে মাঝেমধ্যে বয়ামের মুখ খুলে সূর্যের আলোতে দিন। থাইরয়েডের সমস্যা কমাতে প্রতিদিন সকালে ও বিকেলে দুই চামচ করে এটি খান।

তবে যেকোনো জিনিস নিয়মিত খাওয়ার আগে আপনার শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে খান।


এ ক্যটাগরির আরো খবর..