ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আসন্ন যুদ্ধের যে লক্ষণগুলো সম্পর্কে সতর্ক করা হয়েছিল তা এখন পুরোপুরি প্রস্তুত। সীমান্তের কাছাকাছি ফিল্ড হাসপাতাল ও ব্লাড ব্যাংক স্থাপন করা হয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ময়দানে সেনাদের সঙ্গে কথা বলেছি। তাদের স্পৃহা বেশ সাহসী। যেকোনো দৃশ্যপট মোকাবিলায় তারা প্রস্তুত।
রাশিয়ার প্যারামিলিটারি সদস্যদের ইউক্রেনের দিকে অগ্রসর হওয়ার তথ্য আছে। রাশিয়ার কয়েকটি ভাড়াটে ইউনিটও আমাদের এলাকাতে প্রবেশ করেছে।
উল্লেখ, ভাড়াটে সেনা হলো, রাশিয়ার প্রাইভেট প্যারামিলিটারি বাহিনী। এই বাহিনী দীর্ঘ দিন ধরে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুক্ত।
লিবিয়া সিরিয়া এবং আফিকাতেও রাশিয়ার ভাড়াটে বাহিনী নিযুক্ত আছে।





