× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

যে ৭ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-ভারতের

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
বাংলাদেশ-ভারতের সমঝোতা স্মারক

বাংলাদেশ-ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সমঝোতা স্মারক সই হয়। দেশটির পক্ষে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী চুক্তিগুলোতে সই করেন।

দুই দেশের মধ্যে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে সেগুলো হলো বাংলাদেশ-ভারত সিইও ফোরামের টার্ম অব রেফারেন্স, কৃষিখাতে সহযোগিতা, হাইড্রোকার্বন বিষয়ে রূপরেখা, হাতি সংরক্ষণ বিষয়ে সহযোগিতা, বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘর ও নয়াদিল্লি জাদুঘরের মধ্যে সহযোগিতা, হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প চালু ও বরিশালের স্যুয়ারেজ প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে যন্ত্রপাতি কেনাকাটায় ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ সীমান্ত, বাণিজ্য সহযোগিতা, কানেকটিভিটি, কোভিড সহযোগিতা, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..