× Banner
সর্বশেষ
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া

যে দেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে সে দেশে মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান নেই

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: কাদের সিদ্দিকী বলেছেন, দেশে মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান নেই। যে দেশকে যুদ্ধ করে স্বাধীন করলাম সেই দেশেই মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান না থাকা সত্যিই আমাদের জন্য দু:খ জনক।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘চাষী নজরুল ফাউন্ডেশন’ আয়োজিত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা কিনা তা প্রমাণ করতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দলিল দস্তাগীর খুঁজে বেড়ায়। আপনারাই বলেন আমি ওই সময় যুদ্ধ করব, না দলিল-দস্তাগীর তৈরি করবো।

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আমি ১৬ বছর নির্বাসনে ছিলাম, কিন্তু আমাকে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলেও মন্তব্য করেন তিনি।

চাষী নজরুল ইসলামের স্মৃতিচারণ করে কাদের সিদ্দিকী বলেন, ‘দেশে হাজারো নজরুল আছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন একজনই, ঠিক চলচ্চিত্রের চাষী নজরুল একজনই। এদেরকে জাতি কখনোই ভুলবে না।’

আয়োজক সংগঠনের সভাপতি কাজীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য আ.ফ.ম ইউসুফ হায়দার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, কন্ঠ শিল্পী মনির খান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..