× Banner
সর্বশেষ
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১

স্টাফ রিপোর্টার বেনাপোল

শার্শায় পূর্বশত্রুতা জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা 

Dutta
হালনাগাদ: শনিবার, ১১ মে, ২০২৪
কুপিয়ে হত্যা

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে শাকিল রানা (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ১নং ডিহি ইউনিয়নের নারকেলবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। আহত শাকিল রানা নারিকেলবাড়িয়া গ্রামের শামছুর রহমানের ছেলে।
শার্শা থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, নারকেলবেড়িয়া গ্রামে পূর্ব শত্রুতা জেরে শাকিল রানা নামে এক যুবককে ৮/১০ জনের সঙ্গবদ্ধ দল হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত যখন করে। পরে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। হাসপাতালে ভর্তি আহত শাকিল রানার অবস্থা আসংঙ্কা জনক। রাতেই আহতের পিতা বাদি হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানার একটি মামলা রুজু হয়েছে। তদন্তপূর্বক দোসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..