জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবাষির্কী- মুজিববর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে ১৭ মার্চ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অধিদপ্তরের সম্মেলন কক্ষে বেলা ১১:০০ ঘটিকায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এক বিশেষ ভিডিও বার্তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহ্সান রাসেল এম,পি দেশবাসীকে মুজিব বর্ষের আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এর পূর্বে মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভ্য ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আখতার হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিপ্তরের মহাপরিচালক জনাব আখতারুজ জামান খান কবির।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাগণ ও অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন। এর অবব্যহিত পূর্বে সকাল ৭:৩০ ঘটিকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নেতৃত্বে মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারি স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। মুজিববর্ষের এ অনুষ্ঠানে বক্তাগণ বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষাগ্রহণ করার আহ্বান জানানো হয়। এ দেশের স্বাধীনতা, মানুষের সুখ শান্তি, শিক্ষা স্বাস্থ্য সবকিছুর জন্য বঙ্গবন্ধুর যে ত্যাগ সেটিকে বক্তাগণ শ্রদ্ধাভরে স্মরণ করেন।
আলোচনা অনুষ্ঠানে ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬৬ এর ছয় দফা আন্দোলন, ১৯৬৯ এর গণআন্দোলন, সর্বপরি ১৯৭১ স্বাধীনতা যুদ্ধ-সকল ক্ষেত্রে বঙ্গবন্ধুর নেতৃত্ব, ত্যাগ ও অবদানের কথা তুলে ধরা হয়। বঙ্গবন্ধুর ত্যাগের আদর্শকে লালন করে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার কাজে সকলকে আত্ম নিয়োগ করার আহবান জানিয়ে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহিদের আত্মার মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করা হয়।




