বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

শার্শায় সড়ক দূর্ঘনার প্রতিবাদে সড়ক অবরোধ

এম,এ,জলিলঃ নিরাপদন সড়ক চাই এবং ঘাতক ড্রাইবারকে আইনের আওয়াতাই এনে দৃষ্টান্ত মুলক সাস্তি চেয়ে এই স্লোগানকে সামনে রেখে বুধবার ইং২০/৩/১৯ যশোর বেনাপোল মহাসড়কের নাভারণ বাজারে পল্লী বিদ্যুতের একটি জিপ গাড়ির চাপায় মুক্তাহুল জান্নাত নিপার পা বিচ্ছিন্ন হওয়ার জের ধরে ইং ২৩/৩/১৯ শনিবার সকাল ৭টা থেকে  ১০ টা পর্যন্ত টানা ৩ ঘন্টা সাতক্ষীরা নাভারন বেনাপোল মহাসড়ক অবরোধ করে রাখে স্কুলের বিক্ষুব্দ্ধ শিক্ষার্থীরা  ।
এরপর প্রশাসনের পক্ষ থেকে সুষ্ট বিচারের আশ্বাস পাওয়ার পর সকসল১০টার টার সময় অবরোধ তুলে নিয়েছে বিক্ষুব্ধ ছাত্র/ ছাত্রীরা ।
গত বুধবার সকাল সাড়ে ৮ টার সময় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ওস্কুলের ছাত্র ছাত্রীরা   জানায়, নিপা ও নবম শ্রেনীর ছাত্রী রিপা ও ৬ষ্ট শ্রেনীর ছাত্রী স্মৃতি বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ে সকালে ভ্যানে যাচ্ছিল।
এ সময় পিছন থেকে পল্লী বিদ্যুতের একটি জিপ গাড়ি স্কুলে যাওয়া ছাত্রীদের ভ্যানটি চাপা দেয়। এ সময় নিপা রাস্তায় ছিটকে পড়লে জিপটি তাকে চাপা দেয়। এতে তার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিপা বুরুজ বাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী ও বুরুজবাগান গ্রামের রফিকুলের মেয়ে। তাকে প্রথমে নাভারন হাসপাতালে ও পরে স্বাস্থের অবনতি হলে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দুই শিক্ষার্থী রিপা ও স্মৃতিকে শার্শা বুরুজবাগান স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।
এম,এ,জলিল

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।