× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

‘যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, খালেদারও হবে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, আলবদর নেতার ফাঁসি বহাল রাখা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, হবে। তেমনি আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার বিচারও হবে, আজ নয় কাল।

রাজধানীতে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার হরতালবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের পর হরতালবিরোধী বিক্ষোভ মিছিলও করা হয়।

ওমর ফারুক চৌধুরী বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শাসনামল হচ্ছে রাজনৈতিক স্বস্তির শাসনামল। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে বলেই এ দেশ আজ বিশ্বে বিস্ময়। বাংলাদেশ আজ সারাবিশ্বের অনুকরণীয়।

মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন স্বপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিয়ষক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল ও গাজী সারোয়ার হোসেন বাবু।


এ ক্যটাগরির আরো খবর..