× Banner
সর্বশেষ
শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান – লারিজানি

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান - লারিজানি

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর জন্য ইরান চাপ প্রয়োগ করেছে, মার্কিন গণমাধ্যমের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।

স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ দাবি করেন লারিজানি।

তিনি বলেন, ‘আমরা আমেরিকার সাথে আলোচনা করব না।’

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার পর আলী লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের পরমাণু আলোচনার জন্য চাপ প্রয়োগ করেছে। তবে এই খবর প্রকাশের পর লারিজানি তা প্রত্যাখ্যান করে এই বিবৃতি দিলেন।

এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের ‘দরজা এখনও খোলা আছে’।

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক আগ্রাসনের মধ্যে  সোমবার (২ মার্চ) তিনি আরও বলেন,  ‘আমি স্পষ্টভাবে বলতে চাই – কূটনীতির দরজা এখনও খোলা আছে।’

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেনেভার আলোচনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক অভূতপূর্ব চুক্তির দিকে প্রকৃত অগ্রগতি দেখিয়েছে। যুদ্ধ এড়ানোর আশা থাকলেও যুদ্ধের কারণে শান্তির আশা নিঃশেষ হয় না। আমি এখনও বিশ্বাস করি, কূটনীতি এই সংঘাত সমাধান করতে পারে।’

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নেতারা তার সঙ্গে আলোচনা করতে চান এবং তিনিও আলোচনা করতে রাজি হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১ মার্চ) সকালে মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টিককে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তারা কথা বলতে চায়, এবং আমি কথা বলার জন্য রাজি হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলব। তারা আগে করতে পারত। যা করা খুবই বাস্তবসম্মত ও সহজ ছিল, তা তারা আগে করতে পারত। তারা খুব দেরি করেছে।’


এ ক্যটাগরির আরো খবর..