× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

যুক্তরাষ্ট্রের বাজারে গার্মেন্টস পণ্যের কোটামুক্ত প্রবেশাধিকার দাবি

SDutta
হালনাগাদ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দাবি করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বুধবার (২৩ জুলাই ২০২৫ইং) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এই দাবি তোলা হয়।

ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য জরুরি নয় বরং বাংলাদেশের নারী মুক্তি এবং নারী স্বাধীনতার জন্যও জরুরি। কারণ গার্মেন্টস পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নতুন করে আরোপ হলে বাংলাদেশের অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাবে এবং নারী শ্রমিকরা বেকার হবে।

অনুষ্ঠানে মাতৃকালীন ছুটির ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট বৈষম্য দূর করে গার্মেন্টসসহ প্রাইভেট খাতে ছুটি অবিলম্বে ৬ মাস চালু করার দাবি জানানো হয়।

ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ শ্রমিক নেতা আব্দুল কাদের হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন আইবিসির সাধারণ সম্পাদক বাবুল আখতার, আইবিসি যুব নেতা মো. কামরুল হাসান প্রমুখ


এ ক্যটাগরির আরো খবর..