× Banner
সর্বশেষ
আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে নিহত ৫

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আরো অন্তত ছয়জন আহত হয়েছেন।

পেনসিলভানিয়ার পশ্চিমাঞ্চলে উইলকিন্সবার্গের শহরতলী পিটসবার্গের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

পেনসিলভানিয়া পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই সন্দেহভাজনকে খুঁজছেন তারা।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান অপর এক নারী।

আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোয়।

পেনসিলভানিয়া পুলিশ আরো জানিয়েছে, ঘটনাস্থলে পাওয়া আলামতগুলো বিশ্লেষণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু’জন হামলাকারী দু’টি ভিন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন ঘটনার সময়।

এখন পর্যন্ত সন্দেহভাজন দু’জনের কাউকেই আটক করতে পারেনি পুলিশ। এক্ষেত্রে প্রত্যক্ষদর্শীদের সহায়তা কামনা করেছে তারা।


এ ক্যটাগরির আরো খবর..