যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এমএ মালিকের বাড়িতে আ’লীগের অগ্নিসংযোগ ও হামলায় কেন্দ্রীয় যুবদল নেতা নূরুল ইসলাম নয়নের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এমএ মালিকের বাড়িতে আ’লীগের অগ্নিসংযোগ ও হামলায় কেন্দ্রীয় যুবদল নেতা নূরুল ইসলাম নয়নের নিন্দা ও প্রতিবাদ

কামরুজ্জামান শাহীন॥  বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এমএ মালিকের সিলেটের বাড়িতে আ’লীগের অগ্নিসংযোগ ও হামলায় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ও ভোলা-৪, চরফ্যাশন-মনপুরার মা,মাটি ও মানুষের সন্তান মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

তিনি বলেন, যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এমএ মালিকের সিলেটের বাড়িতে আ’লীগ সন্ত্রাসী কর্তৃক অগ্নিসংযোগ ও হামলার ঘটনা কাপুরুষোচিত ও বর্তমান বিনা ভোটের সরকারের আরেকটি হিংসাশ্রয়ী অসুস্থ রাজনীতিরই বহিঃপ্রকাশ। মানুষের বাক স্বাধীনতা খর্ব করতে এই হামলার মাধ্যমে সারা দেশের মানুষকে সতর্কবার্তা দিয়েছে আ’লীগ। আ’লীগ জনসমর্থনে নয়, সরাসরি গু-ামির ওপর ভর করে দেশ শাসন করছে। তাদের অপশাসনে সারা দেশ নরকে পরিণত হয়েছে।

মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আরো বলেন, আ’লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য গুন্ডামিকেই অবলম্বন হিসেবে বেছে নিয়েছে। তাই শান্তি, স্বস্তি ও জননিরাপত্তাকে বিসর্জন দিয়ে নৈরাজ্যকেই বেছে নিয়েছে। এভাবে ভয়ভীতি, শঙ্কা ও আতঙ্কের পরিবেশ বজায় রেখে গণপ্রতিবাদকে চাপা দিয়ে রাখাটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। তাই জনসমাজে সন্ত্রাসীদের শাসনই সর্বত্র বিরাজমান। যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এমএ মালিকের সিলেটের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য-গতকাল বুধবার ভোরে আব্দুল মালিকের সিলেটের দক্ষিণ সুরমার তেতলী গ্রামের বাড়িতে শতাধিক সন্ত্রাসীরা অগ্নিসংযোগ ও হামলা চালায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।