× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

যান্ত্রিক ত্রুটিতে ব্যাহত হচ্ছে শাহজালাল সার কারখানার উৎপাদন

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
syleht

যান্ত্রিক ত্রুটিতে বার বার বন্ধ হয়ে যাচ্ছে ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা। ব্যাহত হচ্ছে উৎপাদন। তিনবছরের বেশি সময় ধরে ওভার হোলিং বন্ধ থাকায় ফেঞ্চুগঞ্জের শাহজালাল সারকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০১৯ সালে শেষ ওভার হোলিং হয় এরপর আর এখন পর্যন্ত ওভার হোলিং হয়নি। এ অবস্থায় শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড চলতি অর্থবছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সার কারখানার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলার পর যন্ত্রের কার্যক্ষমতা কমতে থাকে। তখন যন্ত্রাংশ খুলে পরিষ্কার, মেরামত ও পরিবর্তন করে পুনঃসংযোগ করতে হয়। ২০১৯ সালের পর থেকে এই কাজ (ওভারহোলিং) না হওয়ায় কারখানাটির উৎপাদন দফায় দফায় বন্ধ হচ্ছে। চলতি অর্থ বছরে ১০ মাসে প্রায় ১০ বার বন্ধ হয় কারখানাটি। একই বছরের শুরুতে এমোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দুই মাস ১০ দিন বন্ধ থাকার পর বিদেশ থেকে প্রকৌশলী এনে সংস্কার করা হলে উৎপাদনে যায় কারখানাটি। কিন্তু দেড় মাসের মাথায় যান্ত্রিক ত্রুটির দেখা দেয় কারখানা পাওয়ার প্ল্যান্টে। ফের বন্ধ হয় উৎপাদন। এ অবস্থায় চলতি অর্থ বছর লক্ষ্য মাত্রা অর্জিত হবে না বলে জানায় সংশ্লিষ্টরা। বার বার প্লান্ট বন্ধ হওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন বিগত তিন বছরেরও বেশি সময় ধরে সারকারখানার ওভার হোলিং না হওয়া।

সারকারখানা সূত্র জানায়, কারখানা ওভার হোলিংয়ের জন্য বিদেশী যারা আসবে তাদের সিডিউল ঠিক করা হয়নি তাহলে কিভাবে ওভার হোলিং হবে। তাছাড়া যে মালামাল প্রয়োজন তা না আসা পর্যন্ত ওভার হোলিং করা সম্ভব না। ওভার হোলিং কাচামাল বাইরে থেকে এলসি করে আনতে হয়। এলসির জন্য কাগজ চাহিদাপত্র পাঠিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, চাহিদা পত্র গেলেও এলসি ওপেন হয়নি। কবে হবে তা সঠিক করে বলতে পারছে না কারখানা কর্তৃপক্ষ।

কারখানা কর্তৃপক্ষ জানায়, ২০১৯ সালে শেষ ওভার হোলিং হয় এরপর আর এখন পর্যন্ত ওভার হোলিং হয়নি। কর্তৃপক্ষ বলছে তিন বছর ওভার হোলিং না হলেও বড় ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বার বার বন্ধ হচ্ছে দেশের সর্বোবৃহৎ সার উৎপাদন কেন্দ্রটি। এটাকে কর্তৃপক্ষের খামখেয়ালিপনা বলছেন কেউ কেউ।

কারখানা আরও কর্তৃপক্ষ জানায়, এখান থেকে চাহিদা পত্র পাঠালে ও বিসিআইসি ও হাই অথোরিটি একমত না হওয়াতে অনেক সময় প্রয়োজনীয় কাজগুলো সময় মতো করা যায় না। তাই এ বছরও ওভার হোলিং হওয়ার সম্ভাবনা কম। তার পর যদি জরুরি কিছু করতে, হয় তবে যেখানে প্রয়োজন সেখানেই সপ্তাহ দিনের জন্য করা হবে।

কর্তৃপক্ষ আরও জানায়, আগের কারখানা ছিল ম্যানুয়েল একটা বন্ধ হলে সেটাই বন্ধ হতো। এখন অটো হওয়াতে একটি বন্ধ হলে পুরোটাই অচল হয়ে যায়। এদিকে, টানা তিন বছর গত হলেও কারখানাটি ওভার হোলিং না করা কারখানা বার বার বন্ধের কারণ বলে মনে করেন বেশিরভাগ শ্রমিক।

এ বিষয়ে উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) এ.টি.এম বাকী সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বৃহস্পতিবার (১৮ মে) দেশীয় প্রকৌশলীরা যান্ত্রিক ত্রুটির সমাধান করেছেন। ১৯ মে থেকে সম্পূর্ণভাবে সার কারখানার উৎপাদন চালু হবে।


এ ক্যটাগরির আরো খবর..