চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি আক্রান্ত হলেও তার শরীরে জ্বর বা তেমন কোনো উপসর্গ নেই।
সিএমপি কমিশনার বলেন, করোনা আক্রান্ত হয়েছি। তবে শরীরে তেমন কোনো উপসর্গ নেই। আমি সুস্থ আছি। সকলের কাছে দোয়া চাই।
করোনার শুরু থেকে সিএমপি কমিশনারের নেতৃত্বে মানুষকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত থেকে শুরু করে, আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের পরিবহন সুবিধা দিয়ে নানা কর্মকাণ্ডের কারণে প্রশংসিত সিএমপি।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, আমি চাঙা আছি। মনোবল শক্ত আছে। সিএমপির সদস্যরা মানুষকে যে সেবা দিয়ে আসছে তা চলমান থাকবে। সকলের সহযোগিতা কামনা করছি।




