× Banner
সর্বশেষ
তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

যাচাই বাছাই কমিটির বিরুদ্ধে মুক্তিযোদ্ধার অভিযোগ

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি:ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধাদের সপক্ষে প্রমানিক সমুহ যাচাই বাছাই কমিটির বিরুদ্ধে অভিযোগ এনেছেন মুক্তিযোদ্ধা এ.কে.এম. হায়দারুজ্জামান।

তিনি একজন নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্ত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র নং ৪৮.০০.০০০০.০০২.৩৪.০০২.১২-৩৪০ তারিখ ০২-০৯-২০১৫ইং পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধাদের অধিকতর যাচাই বাছাই কাজ প্রক্রিয়াধিন।

যাচাই বাছাইয়ে মুক্তিযোদ্ধা এ.কে.এম. হায়দারুজ্জামান ম-২৭১৩৩ তারিখ ৩-৬-২০০০ খ্রিঃ তারিখ ৩-৯-২০০৩ যাহার গেজেট নং ১৬০৯ এর সাময়িক সনদ পত্রটি সন্দেহযুক্ত হওয়ায় ভাতা বন্ধ করেছেন যাচাই বাছাই কমিটি। মুক্তিযোদ্ধা এ.কে.এম. হায়দারুজ্জামান অভিযোগে বলেন, এটি ষড়যন্ত্রমূলকভাবে আমার ভাতা বন্ধ করা হয়েছে।

তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন যাচাই বাছাই কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে।
যাচাই বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসান বলেন, সনদ পত্র যাচাই বাছাইয়ের জন্য মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে।

সেখান থেকে জবাব আসলে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..