যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের পরীক্ষায় যশোরের ২৭২টি নমুনা পরীক্ষা করে ৭০টিকে পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে।
এছাড়া যশোরসহ পাঁচ জেলায় ৩৪৪ নমুনা পরীক্ষা করে আরো ৮২টি নমুনা পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে। শুক্রবার এই ফলাফল ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, যবিপ্রবি ল্যাবে দক্ষিণ-পশ্চিমা লের পাঁচ জেলার মোট ৩৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬২টি নেগেটিভ হয়েছে। এদিন যশোরের ২৭২টি নমুনা পরীক্ষা করে ৭০টিকে পজেটিভ বলে শনাক্ত করা হয়।
পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান।
এদিকে যশোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.আবু মাউদ বলেন, যশোরে ২৭২ টি নমুনা পরীক্ষা করে ৭০টি নমুনা পজেটিভ শনাক্ত হয়েছে। জেলায় এপর্যস্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫৪৯জন, মোট সুস্থ্য হয়েছে ৭৯৬জন এবং জেলায় এপর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২২জন।
এ ক্যটাগরির আরো খবর..