× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত -১

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় কওছার আলী(৯০) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বাগআঁচড়া স্হানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ই এপ্রিল) সকাল ৭টার দিকে যশোর- সাতক্ষীরা মহাসড়কের বেলতলা মুড়ির মিল নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কওছার ঝিকরগাছা নাভারন ঘোডাউন কলোনি পুর্ব পাড়া গ্রামের কালুর ছেলে।
আহত হলেন ভ্যানচালক সাহেব আলী (৬৫)। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন নাভারন হাইওয়ে থানা পুলিশের (ওসি) মন্জুরুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৭ দিকে কওছার কবিরাজ বাড়ী যাওয়ার জন্য ভ্যানযোগে তার জামাইয়ের বাড়ী থেকে সোনাবাড়ীয়াই যাচ্ছিলো।পথিমধ্যে যশোর – সাতক্ষীরা মহাসড়কের বেলতলা মুড়ির মিল নামক স্হানে পৌছালে সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি ট্রাক( ঢাকা মেট্রো ট-২০২৯২৮) ভ্যানের পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে কওছার ও ভ্যানচালক সাহেব আলী পাকা রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্নক আহত হয়।স্হানীরা পরে তাদেরকে উদ্ধার করে বাগআঁচড়া একটি ক্লিনিকে ভর্তি করে।এতে কওছারের অবস্হার অবন্নতি হলে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নাভারন হাইওয়ে পুলিশের ওসি মন্জুরুল ইসলাম জানান,সাতক্ষীরা গামী দ্রুতগতির ট্রাক যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে হাসপাতালে একজন নিহত হয়েছে।অপরজন চালক এতে মারাত্নক আহত হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক আছেন। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..