ধামইরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ধামইরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। ৭ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

‘সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. নিয়াজ মুস্তাক চৌধুরী, স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সিএইচসিপি জয়নুল সুলতানা, ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভীসহ উপজেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।