যশোরের ঝিকরগাছা থানা এলাকায় ডিবির অভিযানে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, ঝিকরগাছা থানার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের ছলেমান মোল্লার ছেলে আলমঙ্গীর মোল্যা (৩০)।
বুধবার ( ১২ আগস্ট) বেলা ১২ টার সময় ডিবি পুলিশ জানান, মঙ্গলবার ১১ আগস্ট বিকালে যশোর ঝিকরগাছা থানাধীন রঘুনাথপুর ডাঙ্গী গ্রামস্থ মৃত ওসমান আলীর মেহগনি বাগানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস আই সামিউল ইসলাম জানান,
আসামীকে ইং- ১২/০৮/২০২৬ খ্রিঃ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।



