যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

যশোর প্রতিনিধি:
যশোর-মাগুরা সড়কের হুদোরাজাপুর নামকস্থানে যাত্রীবাহী বাস উল্টে হাফেজ মো: শাহীন (১৭) এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০জন; তাদের মধ্যে ৫জনের অবস্থা আশংকাজনক। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মাগুরা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিলো। দুপুর আড়াইটার দিকে বাসটি যশোর সদর উপজেলার হুদোরাজাপুর নামকস্থানে পৌছলে অপর একটি গাড়িকে পাশ দিতে গিয়ে রাস্তার নিচে নেমে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে অংশ নেয়।

তারা আরো বলেন, বাসটিতে ৩০/৩৫জন যাত্রী ছিল। এর মধ্যে ১১জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অনেকে সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন।যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন জানান, দুর্ঘটনায় আহত ১১জনের মধ্যে একজন হাসপাতালে আনার পথেই মারা গেছেন। অন্যদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের মধ্যে ৫জনের অবস্থা সংকটাপন্ন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।