× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

যশোর প্রতিনিধিঃ সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে গুরুতর জখম আবু হানিফা (২৫) রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত দশটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আবু হানিফা যশোর শহরের পূর্ববারান্দিপাড়া ফুলতলা এলাকার বশিরউদ্দিনের ছেলে।

নিহতের ভাই ফারুক হোসেন জানান, পূর্ববারান্দি খলিফাপাড়ার যুবকদের মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনায় আবু হানিফাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

শনিবার রাত সাড়ে দশটা দিকে সখিনা স্কুলের পাশে হানিফাকে একই এলাকার শাওন, বাচ্চু, মামুন, বুলুসহ কয়েক যুবক এই ঘটনা ঘটায়। মুমূর্ষু অবস্থায় রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রোববার সকাল সোয়া নয়টার দিকে তিনি মারা যান।

তবে হাসপাতালে আসা স্থানীয় কয়েকজন জানায়, শাওনের বোন বন্যার সঙ্গে আবু হানিফার প্রেমজ সম্পর্ক। শাওন তাকে নিষেধ করলেও তিনি শোনেননি। বছর দেড়েক আগেও তাকে মারধর করে শাওন। স্থানীয়দের দাবি, বোনের সঙ্গে সম্পর্ক রাখার কারণেই এ হত্যাকান্ড।

যোগাযোগ করা হলে যশোর কোতয়ালী থানার ওসি শিকদার আককাছ আলী বলেন, ‘হত্যাকান্ডের ঘটনা শুনেছি। তবে কী কারণে এবং কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি।’ তিনি জানান, মামলা করা হলে তদন্তের পর মূল ঘটনা জানা সম্ভব হবে।


এ ক্যটাগরির আরো খবর..