× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

যশোরে ভাষা সৈনিক হামিদা রহমানের বই উপহার দিলেন জনতার সম্পাদক

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

 

যশোর অফিস:
যশোরের ভাষা সৈনিক হামিদা রহমানের দুর্লভ বই এম এম কলেজ কর্তৃপক্ষকে উপহার দিয়েছেন দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ । গতকাল বিকালে এমএম কলেজের অধ্যক্ষের রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ‘জীবনস্মৃতি’ বইটি কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়। এ সময় দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ বলেন, যশোরে স্বাধীনতার আন্দোলন শুরুর গুরুত্বপূর্ন ভুমিকা রাখে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন শিখিয়েছে বাঙ্গালী জাতি মাথানত করে না।  হামিদা রহমানই প্রথম ভাষা আন্দোলন করেছিলেন। কিন্তু নতুন প্রজম্ম তাকে চেনে না। এম এম কলেজে তার নামে একটি হল থাকলেও ভাষা সৈনিক ছাড়া তার কোন তথ্য কলেজ কর্তৃপক্ষের কাছে নেই। এজন্য জীবনস্মৃতি নামে হামিদা রহমানের লেখা বইটি ঢাকা থেকে নিয়ে এসেছেন। তিনি বইটি ফটোকপি করে সংরক্ষণ ও হামিদা রহমানের নাম ফলকের পাশে তার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার আহবান জানান।
এ সময় কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: মিজানুর রহমানের হাতে হামিদা রহমানের লেখা জীবনস্মৃতি বইটি তুলে দেন জনতার সম্পাদক আহসান উল্লাহ। তার সাথে বেনারসী নামে আরও একটি বই উপহার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এম এম কলেজের সাবেক অধ্যক্ষ  নমিতা রানী বিশ্বাস, সিনিয়র সাংবাদিক একরামউদদৌল্লা, শেখ দিনু আহমেদ, মাহবুব আলম লাভলু, ফখরে আলম, মিলন রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..