× Banner
সর্বশেষ
তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

জেলা প্রতিনিধি

যশোরে বিজিবির অভিযানে ঝুমঝুমপুর এলাকা থেকে ১২ পিচ স্বর্ণোবারসহ আটক-১

Kishori
হালনাগাদ: সোমবার, ২ জুন, ২০২৫
স্বর্ণোবারসহ আটক

যশোর ঝুমঝুমপুর এলাকা হতে ১ জন আসামীসহ ১.৩৯৭ কেজি ওজনের ১২ পিচ স্বর্ণেবারসহ একচোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন,ঢাকা জেলার কোতায়ালী থানার শাখারী বাজার গ্রামের মধুসূদন রায়ের ছেলে লিটন রায় (৫০)।
সোমবার ( ২ জুন) সকাল সাগে আটটার সময় যশোর (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝুমঝুমপুর এলাকা হতে ১ জন আসামীসহ ১.৩৯৭ কেজি ওজনের ১২ টি স্বর্ণের বার আটক করে আটককৃত ব্যক্তির জুতার সোলের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর-ঝিনাইদাহ হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার শাখারী বাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদাহ গমন করছিল।
আটককৃত স্বর্ণের সিজার মূল্য ২,০৩,৫১,৪৯৬/-(দুই কোটি তিন লক্ষ একান্ন হাজার চারশত ছিয়ানব্বই) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,আটককৃত স্বর্ণসহ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান,দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..