× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে বিআরটিএ’র উদ্যোগে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
jashore

“স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে” যশোরে বিআরটিএ’র উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যশোর সার্কেলের আয়োজনে আজ বৃহষ্পতিবার সকাল ১০টায় যশোর বিআরটিসি বাস ডিপো কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান।
এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ চালক তৈরিতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লাইসেন্স পেতে এখন আর ভোগান্তি পোহাতে হবে না। এক দিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক পদ্বতিতে আঙ্গুলের ছাপ গ্রহণের কার্যক্রম শেষ করা হবে। সরকার সকল সেবাকে সহজ করতে চায়। তারাই ধারাবাহিকতায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে সেবা সহজিকরণ হওয়ায় খুশি সেবা গ্রহিতারা। তাদের দাবি একটি লাইসেন্স করতে ৪/৫বার আসা লাগতো। একদিনে সেবা নিশ্চিত হওয়ায় তাদের ভোগান্তি ও অর্থ সাশ্রয় হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিএ কর্মকর্তা, সিভিল সার্জনের প্রতিনিধি ও যশোরের ট্রাফিক ইন্সপেক্টার উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..