× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান

যশোরে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ, আটক ১

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১১ মে, ২০২১
অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণে

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার রাধানগর গ্রামে ৬ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতিত শিশুর পিতা জানান, সোমবার বিকেলে তার মেয়ে রাধানগর বাজারের যায়। এসময় বাজারের পাশে আরো কয়েকটি শিশুর সাথে খেলা করছিলো।

এসময় বাজারের চায়ের দোকানদার সোহাগ তাকে মিষ্টি দেওয়ার প্রলোভন দিয়ে ডেকে নিয়ে যায়। এরপর তার দোকানের ভিতর নিয়ে ধর্ষণ করে। রক্তক্ষরণ শুরু হলে কাউকে কিছু না বলার কথা বলে তাকে ছেড়ে দেয়। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে।

এসময় তার গোপানাঙ্গ থেকে রক্ত বের হতে দেখে। ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে তিনি বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানান। এরপর চেয়ারম্যানকে সাথে নিয়ে থানায় যান এবং পরে মেয়েকে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, তারা শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। রিপোর্ট পেলে বলা সম্ভব হবে সে ধর্ষিত হয়েছে কীনা।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্থানীয় চেয়ারম্যান নির্যাতিত শিশু ও তার পিতাকে থানায় নিয়ে এসে অভিযোগ দেন। অভিযোগের সত্যতা পাওয়ায় চা দোকানী সোহাগকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..