× Banner
সর্বশেষ
চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশে ইতালির নামি ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের

যশোরে বন্দুকযুদ্ধে নিহত এক

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

যশোর প্রতিনিধিঃ  জেলার শহরতলির খোলাডাঙ্গা এলাকা থেকে হাফিজুর রহমান মরা (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গোলাগুলিতে নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এইগোলাগুলিহয়। নিহত হাফিজুর রহমান শহরের ষষ্ঠীতলাপাড়ার বাসিন্দা। পুলিশের ভাষ্য, হাফিজুর রহমান ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক বিস্ফোরক আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, গতকাল মধ্যরাতের দিকে যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার সার গোডাউনের কাছে গোলাগুলি হচ্ছে বলে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয় পুলিশ। পরে পুলিশ সদস্যরা জানতে পারে, নিহত ব্যক্তি কুখ্যাত সন্ত্রাসী হাফিজুর রহমান মরা

ওসি আরো জানান, গোলাগুলির ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী জানান, রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নেয় পুলিশ। তাঁর মাথার বাঁ পাশে একটি গুলির চিহ্ন দেখা গেছে। হাসপাতালে পৌঁছার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে


এ ক্যটাগরির আরো খবর..