× Banner
সর্বশেষ
আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প

যশোরে থ্রি হুইলার চলাচলের দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ ফিডার সড়কে থ্রি হুইলার গাড়ি চলাচলের অনুমতি প্রদানের দাবিতে বৃহস্পতিবার সকালে যশোর শহরের দড়াটানায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন। সকাল নয়টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে কয়েকশ’ থ্রি হুইলারের মালিক ও শ্রমিকরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন অটো টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, শ্রমিক সমিতির সভাপতি শিমুল শিকদার, সাধারণ সম্পাদক ইউসুফ শিকদার প্রমুখ।

বক্তারা অবিলম্বে ফিডার সড়কে থ্রি হুইলার চলাচলের অনুমতি প্রদানের দাবি জানিয়ে বলেন, থ্রি হুইলারের সাথে কয়েক হাজার মালিক, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যের রুটি রুজি জড়িয়ে আছে। তাই এ যানবাহণগুলো চলাচলের অনুমতি না দিলে এর সঙ্গে সম্পৃক্তরা চরম বিপর্যয়ের মধ্যে পড়বে।

নেতারা বলেন, কোনো ফিডার রোডে বাস চলতে পারে না। কিন্তু সেসব রোডে বাস চলার অনুমতি দেয়া হয়েছে। অবিলম্বে ফিডার রোড থেকে বাস উঠিয়ে থ্রি-হুইলার চলাচলের অনুমতি দেবার দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় বড় ধরনের আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..