× Banner
সর্বশেষ
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে – অর্থমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ প্রধানমন্ত্রীর নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী-দমদমা সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী বেনাপোল পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার  -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী

যশোরে চাঁদা দাবি করে স্ত্রীকে অপহরণের হুমকি

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

যশোর প্রতিনিধি:যশোর সদর উপজেলার জয়ন্তা গ্রামে চাঁদা দাবি করে চাঁদাবাজরা এক ব্যক্তির স্ত্রী মোবাইল ফোনে উত্যক্ত করার এক পর্যায় অপহরণ করার হুমকী দিয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

জয়ন্তা গ্রামের আব্দুল হাকিমের ছেলে রবিউল ইসলাম বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন,ছিলুম বাড়িয়া গ্রামের গনি’র ছেলে জিল্লুর রহমান রবিউল ইসলামের স্ত্রী মৌসুমীর মোবাইল নাম্বার সংগ্রহ করে র্দীঘদিন যাবত উত্যক্ত করার এক পর্যায় তার স্বামীর নিকট মোবাইলে ৩লাখ টাকা চাঁদাদাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশসহ ব্যবহৃত মোবাইল নাম্বারটি  জিল্লুর রহমানের নিশ্চিত হয়ে বিষয়টি এলাকাগত ভাবে মীমাংসার উদ্যোগ নেয়া হলে তা ব্যর্থ হয়ে যায়।গত এপ্রিল মাস থেকে মোবাইলে কথা বার্তা বলার এক পর্যায় ৩ লাখ টাকা চাঁদাদাবি করে।

গত ২১ জুলাই সকাল ১১ টায় রবিউল ইসলাম সকাল ১১ টায় ছিলুম বাড়িয়া লুৎফরের চাতালের সামনে পৌছালে জিল্লুর রহমান,নুর ইসলাম,জিবন,শফিকুল,জাহানারাসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জন চাঁদা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। চাঁদাদাবি করে হুমকী দেয়ার ঘটনায় ৯ জুন কোতয়ালি থানায় জিল্লুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডাইরীভূক্ত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..