× Banner
সর্বশেষ
জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা

যশোরে গরীব দুস্থদের মাঝে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ঈদ উপহার বিতরণ

admin
হালনাগাদ: বুধবার, ১২ মে, ২০২১

বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটু ও সংগঠনের সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউল হক চৌধুরী বাবুর দিক নির্দেশনায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার দুপুরে যশোর পৌরসভা কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে উক্ত ঈদ সামগ্রী বিতরন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুর আলম শাহীন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ যশোর জেলা শাখার মশিয়ার রহমান শান্ত, সাধারণ সম্পাদক মীর ফিরোজ হাসান, ইব্রাহীম, আজিজুল মৃধা, তুষার, সুইট, লিটার, মাসুম, নাহিন, রুমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ।


এ ক্যটাগরির আরো খবর..