× Banner
সর্বশেষ
আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৭৪ পিস পন্ডস ফেইস ওয়াশ আটক বেনাপোল সিমান্ত থেকে ৪৬৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ,ভরিতে ৪,৩৭৪ টাকা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার, মামলা ৫০

যশোরে ইয়াবাসহ দুই সহোদর আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ যশোরে ইয়াবাসহ দুই সহোদরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বেজপাড়া বিহারী কলোনীতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, নওশের আলী প্রিন্স (২৮) ও ফয়সাল হোসেন (৩০)।

মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান,শহরের বেজপাড়া বিহারী কলোনি শাহ আলম এর দুই ছেলেকে ইয়াবাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে ৬০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

অপরদিকে, একই কর্মকর্তা বুধবার রাতে শহরের রেল রোড এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ রফিকুল ইসলাম (২৫) নামে আরেক যুবককে আটক করেন। তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যুবকটির বাড়ি শহরের বেজপাড়া কলোনিতে। কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘উল্লিখিতদের নামে মাদক আইনে মামলা করা হয়েছে।’


এ ক্যটাগরির আরো খবর..