× Banner
সর্বশেষ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

যশোরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
যশোরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি:যশোরে আমিনুর রহমান বিশে (৪৫) নামে এক  আওয়ামী লীগ কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।নিহত বিষের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে নয়টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার খুনিরাও একই গ্রুপের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সোমবার ২১ ডিসেম্বর বেলা সাড়ে তিনটার দিকে যশোর শহরতলির আরবপুর এলাকায় একটি খাবার হোটেলের মধ্যে এ ঘটে।
নিহতের ভাইরা নজরুল ইসলাম বলেন, ‘বিশে ঘের ব্যবসায়ী। আজ দুপুরে সে আরবপুরে একটি হোটেলে খাচ্ছিল। ওইসময় ভেকুটিয়া গ্রামের দেলোয়ারের ছেলে সাগরসহ তিন সন্ত্রাসী বিষেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।‘
তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ডাক্তার দীপ্তি চক্রবর্তী জানান, ওই ব্যক্তির বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রচুর রক্ষক্ষরণের কারণে চারটা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
যশোর কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘বিশে নামে একজন ছুরিকাহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার বিরুদ্ধে কোতয়ালীসহ বিভিন্ন থানায় হত্যাসহ, অস্ত্র ও মাদক আইনে নয়টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে একাধিক পুলিশ টিম কাজ করছে।নিহত বিশে আরবপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। শাসক দলের আশ্রয়ে থেকে নানা অপকর্ম করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি তরুণ লীগ নেতা।
স্থানীয়রা বলছেন, বিশেকে যারা খুন করেছে, তারাও একই দল ও গ্রুপের লোক। অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে বিশে খুন হন বলে এলাকাবাসীর ধারণা।


এ ক্যটাগরির আরো খবর..